ইসলামের আলো
ছবি: সংগৃহীত

আধুনিক ও স্বচ্ছ সেবা প্রদানে সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের যাত্রা শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স এবার হজ ও ওমরাহ সেবার ক্ষেত্রে নতুন মান নির্ধারণ করতে যাচ্ছে। সম্প্রতি তাদের নতুন প্রতিষ্ঠান সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। তিনি বলেন, “হজ ও ওমরাহ একটি অত্যন্ত পবিত্র ও সংবেদনশীল সেবা খাত। এই খাতে মান, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা অপরিহার্য। আমাদের লক্ষ্য, যাত্রীরা নিরাপদ ও সুশৃঙ্খল সেবা পান।”

এই নতুন প্রতিষ্ঠান হজ ও ওমরাহ যাত্রীদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর বুকিং সিস্টেম, রিয়েল-টাইম গ্রাহক সহায়তা, অভিজ্ঞ মুয়াল্লিম ও প্রশিক্ষিত গাইডসহ ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে। এছাড়া প্রতিষ্ঠানটি অতিরিক্ত মূল্য আদায় ও প্রতারণামূলক প্রচারণা প্রতিরোধেও গুরুত্ব দিচ্ছে।

হজ ও ওমরাহ প্যাকেজের মধ্যে রয়েছে ভিসা প্রসেসিং, বিমান টিকিটিং, মক্কা ও মদিনায় হোটেল রিজার্ভেশন, স্থানীয় পরিবহন ব্যবস্থা এবং যাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও সেমিনার।

উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন ও ডেপুটি সিওও সোহানুর রহমান সোহানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন