রজব মাসে কোন কুসংস্কার থেকে বিরত থাকা উচিত?
রজব আরবি শব্দ, যার অর্থ “সম্মান করা”। ইসলামে এটি চারটি পবিত্র মাসের একটি হিসেবে গণ্য হয়।
রজব মাসে কিছু কাজ থেকে বিরত থাকা উচিত।
সমাজে এই মাসকে ঘিরে কিছু কুসংস্কার প্রচলিত আছে, যেগুলো থেকে দূরে থাকা প্রয়োজন। যেমন, রজব মাসে ‘হাজারি রোজা’ নামে যেটি প্রচলিত, তা কোনো প্রকৃত রোজা নয়, এটি বানোয়াট। (কিতাবুল মাওদুয়াত, ইবনুল জাওজি: ২/২০৮; তালখিসুল মাওদুয়াত, পৃষ্ঠা ২০৯)
এছাড়া, জাহেলি যুগে এই মাসে পশু জবাই করে বিশেষ খাদ্যের আয়োজন করা হতো, যা ‘আতিরা’ নামে পরিচিত ছিল। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ধরনের কুসংস্কার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। (বুখারি: ৫৪৭৩)
অতএব, রজব মাসে এমন কোনো কুসংস্কারে লিপ্ত হওয়া যাবে না। অনেকে সন্দেহ করেন এই মাসে বিয়েশাদি করা যায় কি না। কোরআন ও হাদিসে রজব মাসে বিয়ে নিষিদ্ধ এমন কোনো নির্দেশনা নেই। তাই এই প্রশ্নগুলো প্রযোজ্য নয়।
মতামত দিন