ইসলামের আলো
ছবি: সংগৃহীত

আজ সন্ধ্যায় রজব মাসের চাঁদ দেখা নিয়ে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

নিজেস্ব প্রতিবেদক:

আজ সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ পর্যবেক্ষণ ও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রোববার (২১ ডিসেম্বর) মাগরিবের পর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এদিকে, দেশের আকাশে কোথাও রজব মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখার তথ্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে ফোন করে জানানো যাবে। পাশাপাশি জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মতামত দিন