ইসলামের আলো
ছবি: সংগৃহীত

হজ যাত্রা আরও সহজ করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

নাটোরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বুধবার (১০ ডিসেম্বর) সকালে জেলা মডেল মসজিদ উদ্বোধনের পর ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, হজ যাত্রা আরও সহজ করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “অতীতে যেসব সিন্ডিকেট হাজিদের উপর প্রভাব বিস্তার করত, তা এখন পুরোপুরি নির্মূল করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা আরও জানান, ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। গত বছরে হাজিদের বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ সঠিকভাবে সম্পন্ন করার মাধ্যমে সাড়ে আট কোটিরও বেশি টাকা ফেরত দেয়া হয়েছে।

তিনি জানান, সৌদি সরকার অ্যাজমা, হৃদরোগ ও ক্যান্সারের রোগীদের হজে অংশ নিতে নিষেধ করেছে। ধর্ম মন্ত্রণালয় সেই নির্দেশ মেনে চলবে এবং কোনো চিকিৎসক যদি অসুস্থ ব্যক্তিকে সুস্থ বলে সার্টিফিকেট দেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বয়স্কদের ক্ষেত্রে তিনি উল্লেখ করেন, হজের কঠোর পরিশ্রমের কারণে এই যাত্রা তাদের জন্য ঝুঁকিপূর্ণ।

ড. খালিদ হোসেন বলেন, হজ ব্যবস্থাপনায় সিন্ডিকেট ভেঙে দিয়ে সর্বোচ্চ স্বল্প খরচ নিশ্চিত করার চেষ্টা চলছে। এ সময় তিনি নির্বাচনের প্রসঙ্গও উল্লেখ করে বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা মডেল মসজিদ উদ্বোধনে উপস্থিত ছিলেন।

মতামত দিন