লিড হজ এজেন্সিগুলোকে ১,৫৯১ হজ গাইডের নিবন্ধন সম্পন্নের নির্দেশ।
নিজেস্ব প্রতিবেদক:
ধর্মবিষয়ক মন্ত্রণালয় দেশের ৩০টি লিড হজ এজেন্সিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেড় হাজার হজ গাইডের নিবন্ধন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে। রোববার (২৩ নভেম্বর) সংশ্লিষ্ট এজেন্সিগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে জানানো হয়েছে, ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। এ বছর বাংলাদেশের মোট ৭৮,৫০০ জন হজযাত্রীর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জন হজ পালন করবেন। তাদের সুবিধার জন্য ৩০টি লিড এজেন্সির মধ্যে এক হাজার ৫৯১ জন হজ গাইড বরাদ্দ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রাক-নিবন্ধনের জন্য সৌদি পর্বের আবশ্যিক ব্যয় ও বিমানভাড়াসহ প্রতিটি গাইডের জন্য তিন লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। এ টাকা লিড এজেন্সিগুলো নির্ধারিত ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করবে। এছাড়া, ই-হজ সিস্টেমের পিআইডি অপশন ইতোমধ্যেই চালু করা হয়েছে।

মতামত দিন