ইসলামের আলো
ছবি: সংগৃহীত

আগামী বছরের জানুয়ারির পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী বছরের জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাবলিগ জামাতের শুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের প্রস্তাব বিবেচনা করে এবারের বিশ্ব ইজতেমা মার্চে অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ভোটের দায়িত্বে ব্যস্ত থাকবে, তাই নির্বাচনের পর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে আলোচনার পর মার্চে ইজতেমা করার বিষয়ে সবাই একমত হয়েছেন। সরকার এখন নির্বাচনের প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছে। ভোট পেছানোর কোনো পরিকল্পনা নেই এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।”

মতামত দিন