ইসলামের আলো
ছবি: সংগৃহীত

ওমরাহ ভিসার নতুন মেয়াদ চালু করল সৌদি আরব।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, ওমরাহ ভিসার বৈধতা তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা প্রাপ্তির তারিখ থেকে এক মাসের মধ্যে দেশটিতে প্রবেশ করা বাধ্যতামূলক হবে।

এই নিয়ম আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

দেশে প্রবেশের পর অবস্থানের সময়কাল আগের মতোই তিন মাসই থাকবে। অর্থাৎ, ভিসা প্রাপ্তির এক মাসের মধ্যে সৌদি আরবে না গেলে ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে, তবে দেশপ্রবেশের পর তিন মাস পর্যন্ত অবস্থান করা সম্ভব হবে।

মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার জানিয়েছেন, গ্রীষ্মকাল শেষে শীতল আবহাওয়ার কারণে পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহযাত্রীদের ঢল নামার প্রস্তুতি হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।

চলতি বছরের জুনে শুরু হওয়া মৌসুমে ইতিমধ্যেই চার মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরব পৌঁছেছেন, যা আগের বছরের পুরো মৌসুমের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বিশ্লেষকরা বলছেন, এ প্রবৃদ্ধি বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যে পবিত্র ভূমি সফরের আগ্রহের বহুমাত্রিক প্রমাণ।

সূত্র: সৌদি গ্যাজেট ও দ্য ইসলামিক ইনফরমেশন

মতামত দিন