ইসলামের আলো
ছবি: সংগৃহীত

ওমরাহ পালনকারীদের জন্য সুখবর দিল সৌদি আরব।

নিজেস্ব প্রতিবেদক: 

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, এখন থেকে ব্যক্তিগত, পারিবারিক, ট্যুরিস্ট, ট্রানজিট এবং কর্মসংস্থানসহ সকল ধরনের ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ওমরাহ প্রক্রিয়া আরও সহজ করা এবং হজ ও ওমরাহ ব্যবস্থায় সেবার পরিধি বৃদ্ধি করা।

এটি সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে ধর্মীয় পর্যটন সম্প্রসারণের উদ্যোগের অন্তর্ভুক্ত।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন ‘নুসুক ওমরাহ’ অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা সরাসরি প্যাকেজ নির্বাচন, অনুমতি সংগ্রহ ও সময় নির্ধারণ করতে পারবেন। ফলে সেবা আরও দ্রুত ও ডিজিটালভাবে গ্রহণ করা সম্ভব হবে।

মন্ত্রণালয় এই পদক্ষেপগুলোকে মুসলমানদের জন্য নিরাপদ, মানসম্মত ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ ওমরাহ অভিজ্ঞতা নিশ্চিত করার প্রয়াস হিসেবে উল্লেখ করেছে।

মতামত দিন