ইসলামের আলো
ছবি: সংগৃহীত

সৌদিতে ওমরাহ ভিসা ও যাত্রা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম বাধ্যতামূলক।

নিজেস্ব প্রতিবেদক: 

ওমরাহ পালন প্রতিটি মুসলিমের জন্য এক স্বপ্ন। তবে ভিসা আবেদন, হোটেল বুকিং এবং পরিবহন ব্যবস্থা মিলিয়ে প্রক্রিয়াটি জটিল হওয়ায় সমস্যা হতো।

এখন সৌদি আরব নতুন নিয়ম চালু করেছে, যা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করবে।

প্রধান পরিবর্তনগুলো হলো:

১,ভিসার সময় হোটেল বুকিং বাধ্যতামূলক: মাসার বা নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত হোটেল ভিসার আবেদনের সময়ই বুক করতে হবে। 

২,আত্মীয়ের বাসায় থাকলে হোস্টের সৌদি আইডি নম্বর দিতে হবে:ওমরায় গিয়ে যারা পরিবার বা আত্মীয়ের বাসায় থাকার পরিকল্পনা করছেন, তাদের সেই হোস্টের ইউনিফায়েড সৌদি আইডি নম্বর দিতে হবে। এই আইডিটি সরাসরি ভিসার সঙ্গে যুক্ত থাকবে। যাত্রা পরিবর্তন বা সময় পিছিয়ে দিলে একই আইডিতে তা আপডেট করতে হবে।

৩,পর্যটন ভিসায় ওমরাহ নিষিদ্ধ: পর্যটন ভিসা নিয়ে কেউ ওমরাহ করতে পারবে না। কেউ চেষ্টা করলে মদিনার রিয়াজুল জান্নাহয় প্রবেশও বন্ধ হতে পারে।

৪,আলাদা ওমরাহ ভিসা: প্রত্যেক হাজিকে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে আলাদা ওমরাহ ভিসা নিতে হবে। এটি ই-ভিসা বা অনুমোদিত ট্রাভেল এজেন্টের প্যাকেজের মাধ্যমে করা যাবে।

৫,সফরসূচি পরিবর্তন নিষিদ্ধ: ভিসা আবেদনের সময় আপলোড করা সফরসূচি পরিবর্তন বা স্থগিত করা যাবে না। নিয়ম ভাঙলে হাজি বা এজেন্টকে জরিমানা করা হবে।

৬,অন-অ্যারাইভাল ভিসা সুবিধা: যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও শেনগেন অঞ্চলের মুসলমান নাগরিকরা পূর্ব শর্ত পূরণে অন-অ্যারাইভাল ভিসা পেতে পারবেন।

৭,বিমানবন্দর যাচাই: সৌদিতে পৌঁছানোর পর হোটেল ও পরিবহন বুকিং যাচাই করা হবে; অনুপস্থিতি বা ভুল থাকলে যাত্রা বন্ধ বা জরিমানা হবে।

৮,নির্ধারিত পরিবহন ব্যবহার: অনুমোদিত ট্যাক্সি, বাস ও ট্রেন ছাড়া অন্য যানবাহন ব্যবহার নিষিদ্ধ।

৯,হারামাইন এক্সপ্রেস ট্রেনের সময়: রাত ৯টার পর ট্রেন বন্ধ থাকে; দেরি হলে বিকল্প অনুমোদিত যানবাহন আগে থেকে বুক করতে হবে।

১০,জরিমানা ব্যবস্থা: অনুমোদনবিহীন বুকিং, সময়ের বেশি অবস্থান বা অনুমোদিত যানবাহন না ব্যবহার করলে ৭৫০ দিরহাম থেকে শুরু করে জরিমানা হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই নিয়মগুলো ওমরাহ প্রক্রিয়াকে নিরাপদ, স্বচ্ছ এবং সুশৃঙ্খল করবে। হাজিদের জন্য এটি সুবিধাজনক, তবে নিয়ম না মানলে ঝুঁকিও কম নয়।

মতামত দিন