বেসরকারি ব্যবস্থাপনায় হজের নতুন বিশেষ প্যাকেজ ঘোষণা।
বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য নতুন বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেখানে ভিন্ন ভিন্ন প্যাকেজের খরচ বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ ঘোষণা আসে।
ঘোষিত তথ্যমতে, বিশেষ হজ প্যাকেজে ৫১ হাজার টাকা যোগ হয়ে মোট খরচ দাঁড়িয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। পাশাপাশি সাধারণ হজ প্যাকেজে ২৭ হাজার টাকা বাড়িয়ে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।
এর আগে গত রোববার (২৮ সেপ্টেম্বর) সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। সরকারি হজ প্যাকেজে বিশেষ ক্যাটাগরির খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এ খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
মতামত দিন