ইসলামের আলো
ছবি: সংগৃহীত

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের আকাশে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এই তথ্য নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয় ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মুকাররমের সভাকক্ষে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক।

সভায় কমিটি দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখা নিশ্চিত করে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ রবিউস সানি, শনিবার (৪ অক্টোবর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। সভায় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মতামত দিন