ইসলামের আলো
ছবি: সংগৃহীত

জাতীয় চাঁদ দেখা কমিটি রবিউস সানি মাসের চাঁদ দেখার সভা ডেকেছে।

নিজেস্ব প্রতিবেদক:

১৪৪৭ হিজরি সালের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সংক্রান্ত আলোচনা করতে সভা আহ্বান করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভাটি আগামী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভার সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।

কমিটি অনুরোধ করেছে, যদি বাংলাদেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়, তবে তা নিম্নোক্ত ফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা বা উপজেলা প্রশাসনের কর্মকর্তাকে (ইউএনও) জানাতে।

যোগাযোগের নম্বর:

  • ফোন: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২

  • ফ্যাক্স: ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭

মতামত দিন