২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধনের শেষ দিন আগামী ১২ অক্টোবর।
নিজেস্ব প্রতিবেদক:
২০২৬ সালের হজে অংশ নিতে ইচ্ছুকদের জন্য প্রাথমিক নিবন্ধনের শেষ দিন আগামী ১২ অক্টোবর। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমা অনুযায়ী এ সময় আরও বাড়ানো হবে না।
বুধবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

মতামত দিন