রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস।
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর পবিত্র দিনে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার উদ্যোগে রাজধানীতে আয়োজিত হলো জশনে জুলুস।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ আয়োজনে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি ভিড় করেন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে।
আনন্দ মিছিলের নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরীফের হযরত শাহসুফী শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ অল-হাসানী। মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হয়ে দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদমপোয়ারা প্রদক্ষিণ শেষে আবার উদ্যানে ফিরে শান্তি সমাবেশে মিলিত হয়।
সমাপনী সমাবেশেও উপস্থিত থেকে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশে বক্তব্য রাখেন হযরত শাহসুফী শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ অল-হাসানী।
মতামত দিন