ইসলামের আলো
ছবি: সংগৃহীত

১২ রবিউল আউয়ালে ৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.)।

নিজেস্ব প্রতিবেদক:

আরবি মাস রবিউল আউয়ালের ১২ তারিখে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেন মুসলমানরা। বিশ্বাস করা হয়, এ দিনেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ ও ইন্তেকাল করেন।
তবে বিশ্ব  মুসলিম সম্প্রদায় দিনটিকে মূলত জন্মোৎসব হিসেবে পালন করে থাকে।

১২ রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশে এক দিনের সরকারি ছুটি থাকে। এ বছরের তারিখ নির্ধারণে আজ রোববার (২৪ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। বৈঠকটি ইসলামিক  ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে, যেখানে সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা  ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার সন্ধ্যায় (বাদ মাগরিব) চাঁদ দেখা গেলে সফর মাস ২৯ দিনে শেষ হবে এবং আগামী ৫ সেপ্টেম্বর দেশে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তবে সফর মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ৬ সেপ্টেম্বর দিনটি উদযাপিত হবে।

দেশের আকাশে চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন বা  ফ্যাক্স নম্বরে, অথবা স্থানীয় জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে কিংবা ফ্যাক্স- ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করতে অনুরোধ জানিয়েছে

উল্লেখ্য, হিজরি ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে মহানবী (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে  ১২ রবিউল আউয়াল দিনেই তিনি ইন্তেকাল করেন।

মতামত দিন