ইসলামের আলো
ছবি: সংগৃহীত

আজ আরাফার দিনে হজের খুতবা দেবেন শায়খ সালেহ বিন আবদুল্লাহ।

নিজস্ব প্রতিবেদক:

“লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল  হাম্দা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুলক, লা শারিকা লাক।

মক্কা সময় ১২ টা বেজে ১০ মিনিটে খুতবা দেওয়া হবে।( বাংলাদেশ ৫ তারিখ  দুপুর ৩ টা বেজে ১০ মিনিট)।

খুতবা দেবেন শায়খ সালেহ বিন হুমাইদ।

১৪৪৬ হিজরি সালের হজ উপলক্ষে পবিত্র আরাফার দিন হজের খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের ইমাম ও সৌদি আরবের শুরা পরিষদের সদস্য শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। এ বিষয়ে নিশ্চিত করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

ধর্মীয় বয়ানে সুদীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন শায়খ সালেহকে এবারও এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।এর আগেও তিনি একাধিকবার আরাফার দিন হজের খুতবা দিয়েছেন এবং মুসলিম বিশ্বে তাঁর খুতবা অত্যন্ত গুরুত্ব ও শ্রদ্ধার  সঙ্গে গ্রহণ করা হয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আরাফার ময়দানে তাঁর খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হবে, যাতে বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা তা একযোগে শুনতে পারেন।

শায়খ সালেহ হুমাইদ শুধু একজন খতিব নন, তিনি সৌদি আরবে উচ্চপর্যায়ের একজন ইসলামি বুদ্ধিজীবী ও বিচারক হিসেবেও পরিচিত। বিচার বিভাগ, শিক্ষা ও ধর্মীয় গবেষণার নানা ক্ষেত্রেও রয়েছে তাঁর সক্রিয় অংশগ্রহণ।

১৯৯৩ সাল থেকে তিনি সৌদি আরবের শুরা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছিলেন পরিষদের স্পিকার। বর্তমানে তিনি মক্কার মসজিদুল হারামের ইমাম ও জেদ্দাভিত্তিক আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতির দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে আরবি ভাষা একাডেমিসহ আরও কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি যুক্ত।

বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমান তার খুতবা অনলাইনে সরাসরি শুনে থাকেন। এবছরও পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তার কণ্ঠে উচ্চারিত খুতবাই হয়ে উঠবে মুসলিম উম্মাহর জন্য উপদেশ, অনুপ্রেরণা ও আত্মশুদ্ধির বার্তা।

মতামত দিন