ঋতুস্রাবের সময় হজের শেষ তাওয়াফ কীভাবে আদায় করবেন?
তবে কোনো নারী যদি ঋতুচক্রে থাকেন এবং এ কারণে বিদায়ী তাওয়াফ আদায় না করতে পারেন,তাহলে তার জন্য আলাদা কোনো কাফফারা বা জরিমানা নেই। কারণ শরিয়তে এ অবস্থায় নারীদের জন্য ছাড় দেওয়া হয়েছে।
হজের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর কেউ যদি অতিরিক্ত কোনো তাওয়াফ করে থাকেন, সেটাও বিদায়ী তাওয়াফ হিসেবে গণ্য হয়। ফলে পরবর্তীতে মক্কা ছাড়ার সময় আলাদা করে তাওয়াফ করার প্রয়োজন পড়ে না। যদিও ইচ্ছা করলে অতিরিক্ত একটি তাওয়াফ করে নেওয়া মুস্তাহাব।
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, “লোকদের বলা হয়েছে যেন তাদের সর্বশেষ কাজ হয় কাবার তাওয়াফ, তবে ঋতুবতী নারীদের এই নির্দেশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।” (সহীহ মুসলিম: ১৩২৮)
ঋতুস্রাব চলাকালে তাওয়াফ করা নিষিদ্ধ। সে ক্ষেত্রে নারীরা পবিত্র না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যদি ১২ জিলহজের সূর্যাস্তের আগে পবিত্র হন, তবে তার মধ্যে তাওয়াফ শেষ করতে হবে। কিন্তু যদি সূর্যাস্তের আগেই পবিত্র না হন, তাহলে পবিত্র হওয়ার পর তাওয়াফ করলেই চলবে এবং এতে কোনো জরিমানাও আসবে না। (রদ্দুল মুহতার: ২/৫১৯)
আর কেউ যদি ওষুধ সেবনের মাধ্যমে স্রাব পুরোপুরি বন্ধ করে থাকেন, তাহলে গোসল করে তাওয়াফ আদায় করতে পারবেন।

মতামত দিন