বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে,৭ জুন দেশে ঈদুল আজহা।
ইসলাম,আজ বুধবার ২৮ মে ২০২৫:
দেশের আকাশে বুধবার (২৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জিলহজ, অর্থাৎ শনিবার (৭ জুন) দেশব্যাপী উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।
দেশের আকাশে পরিষ্কারভাবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কার্যালয় এবং আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে পাওয়া গেছে। সে অনুযায়ী বৃহস্পতিবার (২৯ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।
ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব, যা কোরবানি বা ত্যাগের মহিমায় উদযাপিত হয়। এ উপলক্ষে দেশজুড়ে পশু কোরবানি, নামাজ, ও দরিদ্রদের মাঝে মাংস বিতরণসহ নানা ধর্মীয় রীতি-নীতি পালন করা হয়।
মতামত দিন