নবীজির আদর্শে কোরবানি:নবীজি যেসব পশু দ্বারা কোরবানি করেছেন।
কোরবানি ইসলামের অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ ইবাদত। হযরত আদম (আ.)-এর সময় থেকেই এর প্রচলন শুরু হয়, আর মদিনায় হিজরতের দ্বিতীয় বছর থেকে তা মুসলিম উম্মাহর ওপর ওয়াজিব হয়।
বিশুদ্ধ হাদিস অনুযায়ী, নবীজি (সা.) কোরবানির জন্য দৃষ্টিনন্দন ও সুস্থ পশু নির্বাচন করতেন।আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিসে রয়েছে, তিনি দুটি মোটাতাজা, শিংযুক্ত, ধূসর বর্ণের খাসি করা মেষ কোরবানি করতেন (ইবনে মাজাহ: ৩১২২)।
নবীজির (সা.) কোরবানির পশুর তালিকায় ছিল:
-
উট: বিদায় হজে তিনি ১০০টি উট কোরবানি করেন, যার ৬৩টি নিজ হাতে জবাই করেন (ত্বহাবি: ৬২৩৬)।
-
মেষ ও দুম্বা:নিজ হাতে জবাই করেছেন এবং সাহাবিদেরও এর প্রতি উৎসাহিত করেছেন (আবু দাউদ: ২৭৯২)।
-
গরু: স্ত্রীদের পক্ষ থেকে গাভি কোরবানি করেন (বুখারি: ২৯৪)।
-
ছাগল: নাতি হাসানের আকিকায় ছাগল জবাই করেন এবং সাহাবিদের তা করতে বলেন।
ফকিহদের মতে, গরু প্রজাতির অন্তর্ভুক্ত হওয়ার কারণে গৃহপালিত মহিষও কোরবানিযোগ্য।
নবীজির (সা.) জীবন অনুসরণ করে মুসলিম বিশ্বে কোরবানি শুধুই পশু জবাই নয়, বরং তা এক গভীর আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতীক।

মতামত দিন