চলতি হজে আরাফার খুতবা দেবেন শায়খ সালেহ বিন হুমাইদ।
১৪৪৬ হিজরির হজ উপলক্ষে পবিত্র আরাফার ময়দানে খুতবা প্রদান করবেন মসজিদ আল হারামের খতিব ও সৌদি শুরা পরিষদের সদস্য শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্বজুড়ে মুসলিমদের কাছে শ্রদ্ধেয় এ আলেম পূর্বেও একাধিকবার হজের খুতবা দিয়েছেন। চলতি বছরও ৯ জিলহজ (সম্ভাব্য ৫ জুন) আরাফার দিনে তাঁর খুতবা বিশ্বের নানা ভাষায় অনুবাদ করে সম্প্রচার করবে সৌদি কর্তৃপক্ষ।
শায়খ সালেহ হুমাইদ শুধু মসজিদ আল হারামের ইমামই নন, তিনি সৌদি মজলিস আল শুরার সাবেক স্পিকার, আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি এবং কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ইসলামী চিন্তাবিদ। হজের গুরুত্বপূর্ণ অংশ ‘ওকুফে আরাফা’র সময়ে তাঁর খুতবা প্রতি বছরই কোটি মুসলমানের কাছে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে।
মতামত দিন