ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার সতর্কতা।
আজ রাত ১টা পর্যন্ত ঢাকাসহ দেশের ১১টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এই সব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
মতামত দিন