আবহাওয়া
ছবি: সংগৃহীত

চার বিভাগে হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রায় আসতে পারে পরিবর্তন।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের কয়েকটি অঞ্চলে স্বল্পমাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ দেশের আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে থাকা মৌসুমি লঘুচাপের বিস্তার উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে রয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বিচ্ছিন্ন কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (৪ মার্চ) থেকে পরবর্তী দিনগুলোতে দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার ও শুক্রবার দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার দিনের তাপমাত্রা সামান্য কমার পাশাপাশি রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মতামত দিন