সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার।
আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকার আভাস দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত স্বাভাবিক লঘুচাপের প্রভাবে আবহাওয়ার এই পরিস্থিতি বিরাজ করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরবর্তী দিনে রংপুর, ময়মনসিংহের পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় স্বল্পমাত্রার বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এরপরের দিনগুলোতে সারা দেশে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষভাগে তাপমাত্রা আরও বাড়তে পারে।

মতামত দিন