আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৪.৬ মাত্রার ভূকম্পন অনুভূত।

নিজেস্ব প্রতিবেদক:

দুপুরের নির্ধারিত সময়ের কিছু পরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই ভূমিকম্প আঘাত হানে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৬। সংস্থাটির সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম অঞ্চলে।

এর ঠিক একদিন আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৩ মিনিটেও দেশের বিভিন্ন এলাকায় কম্পন টের পাওয়া যায়।

ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসি’র তথ্য অনুযায়ী, সেই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে আনুমানিক ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০১ কিলোমিটার।

মতামত দিন