আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের লঘুচাপ দুর্বল, কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

সমুদ্র এলাকায় সৃষ্ট আবহাওয়াজনিত নিম্নচাপটি শক্তি হারিয়ে বর্তমানে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের কিছু অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আগে যে সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগরে অবস্থান করছিল তা দুর্বল হয়ে দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় সাধারণ লঘুচাপে রূপ নিয়েছে। এটি ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ বর্তমানে বিহার ও আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে।

সোমবারের (২৩ ফেব্রুয়ারি) আবহাওয়া
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)
খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অল্প বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন না এলেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি)
সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)
আগের দিনের মতোই আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমার ইঙ্গিত দিয়েছে পূর্বাভাস।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)
দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রায় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিতে পারে।

মতামত দিন