আবহাওয়া
ছবি: সংগৃহীত

রমজানের শুরুতেই দেশে ভূমিকম্প অনুভূত।

নিজেস্ব প্রতিবেদক:

রমজান মাসের প্রথম দিনেই দেশের কয়েকটি এলাকায় ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটের দিকে এই কম্পন টের পান মানুষ, বিশেষ করে সিলেট অঞ্চলে এর প্রভাব বেশি ছিল।

আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা European-Mediterranean Seismological Centre (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১ এবং এর কেন্দ্রস্থল ছিল ছাতক এলাকা। রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ১৮১ কিলোমিটার বলে বিভিন্ন ভূমিকম্প সতর্কতা সূত্রে উল্লেখ করা হয়েছে।

কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় সিলেট ও আশপাশের জেলায়। যদিও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পটির গভীরতা তুলনামূলক কম হওয়ায় বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

এর আগে চলতি সপ্তাহের সোমবার বিকেলে বঙ্গোপসাগরে আরেকটি ভূমিকম্পের খবর পাওয়া যায়। কক্সবাজার উপকূল থেকে প্রায় ২২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সংঘটিত ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট VolcanoDiscovery জানিয়েছিল, সেটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার, অর্থাৎ অগভীর প্রকৃতির ভূমিকম্প।

মতামত দিন