আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী পাঁচদিনের আবহাওয়া কেমন থাকবে?

নিজেস্ব প্রতিবেদক:

দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আগামী পাঁচদিনে কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা হলেও সারাদেশে মূলত খোলা আকাশের অবস্থা থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে দিনের সঙ্গে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে বিহার ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি): সকাল ৯টা থেকে শুরু হওয়া প্রথম দিনে সারাদেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি): দ্বিতীয় দিনে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, দিনের তাপমাত্রা মূলত অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি): তৃতীয় দিনে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া দেখা দিতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি): চতুর্থ দিনে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাতের তাপমাত্রা বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি): পঞ্চম দিনে সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে। চলমান পাঁচদিনের প্রবণতায় রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন