আবহাওয়া
ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা, সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি।

চুয়াডাঙ্গায় ফের শুরু হয়েছে তাপপ্রবাহ। শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের অন্যতম উচ্চতম তাপমাত্রা।

কয়েকদিনের বিরতির পর আবারও শুরু হওয়া এই প্রচণ্ড গরম জনজীবনে অস্বস্তি তৈরি করেছে।

শুক্রবার দুপুরের পর শহরের সড়কগুলোতে লোকসমাগম ছিল কম। ছুটির দিন হওয়ায় এবং তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় অনেকেই ঘরে অবস্থান করছেন। রাস্তাঘাট ফাঁকা থাকলেও শ্রমজীবী মানুষেরা গরম উপেক্ষা করে কাজে বের হয়েছেন। তবে অতিরিক্ত তাপের কারণে তাঁদের কার্যক্রমে ধীরগতি এসেছে।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ জামিনুর রহমান জানান, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। অন্তত ১৩ মে পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গরমের তীব্রতায় শুধু মানুষ নয়, দুর্ভোগে পড়েছে গবাদি পশু ও অন্যান্য প্রাণীকূলও। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় খাল-বিলের পানি শুকিয়ে যাচ্ছে, বাড়ছে পানির সংকট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাপপ্রবাহ চলাকালে বেশি পানি পান ও সরাসরি রোদ এড়ানোর পরামর্শ দিয়েছেন।

মতামত দিন