আবহাওয়া
ছবি: সংগৃহীত

জিয়াউল হক পলাশের জীবনে নতুন অধ্যায় বাবা হলেন কন্যাসন্তানের।

নিজেস্ব প্রতিবেদক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ বাবা হয়েছেন। তার পরিবারে নতুন আলো এসে গেছে এক ফুটফুটে কন্যাসন্তানের জন্মের মাধ্যমে।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলা চরিত্রের মাধ্যমে দর্শকের মন জয় করা পলাশ এবার বাস্তব জীবনে বাবা হওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন।

নিজের আনন্দ ভাগ করে নিতে পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হয়েছি। সবাই দোয়া করবেন।”

ভক্তরা তার পোস্টে অভিনন্দনের ঝড় তুলেছেন। কেউ মজার ছলে লিখেছেন, “আগে আপনাকে ভাই মনে করতাম, এখন চাচা।” অন্যরা বলছেন, “দারুণ দিনে বাবা হয়েছেন আপনি।” অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজেকে পরিচিত করেছেন পলাশ।

মতামত দিন