আবহাওয়া
ছবি: সংগৃহীত

বাংলাদেশে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার ভোর ৪টার দিকে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) জানায়, কম্পনের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে ছিল।

ভূমিকম্পের অবস্থান নির্ধারিত হয়েছে অক্ষাংশ ২৪.৮৫ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমাংশ ৯২.০৭ ডিগ্রি পূর্বে।

ভলক্যানো ডিসকাভারির প্রতিবেদনে বলা হয়েছে, সিলেট শহরের কাছাকাছি অঞ্চলেও স্থানীয় সময় ভোর ৪টা ২ মিনিটে ৩ মাত্রার কম্পন অনুভূত হয়। যদিও কম্পন অনুভূত হয়েছিল, তবুও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা জনহানি হওয়ার খবর পাওয়া যায়নি।

মতামত দিন