চুয়াডাঙ্গায় ফের মাঝারি তাপপ্রবাহ, একদিনে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি।
চুয়াডাঙ্গার ওপর দিয়ে ফের বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা বেড়ে যাওয়ায় গরমের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে। তীব্র রোদ ও দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। আর দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন কাজের প্রয়োজনে বের হলেও ছায়াযুক্ত স্থানে গিয়ে বারবার বিশ্রাম নিচ্ছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বয়ে যাওয়া এই তাপপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। তার মতে, গরমের পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিও তীব্র হবে।
এদিকে, রাতের তাপমাত্রা কিছুটা কম থাকলেও দিনে আকাশে মেঘ দেখা দিলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মতামত দিন