আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে,জানালো আবহাওয়া অফিস।
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনে তাপমাত্রার ওঠা-নামা এবং আবহাওয়ার অস্থিরতা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস অনুযায়ী, দেশের আকাশ আংশিকভাবে মেঘলা থাকলেও সাধারণত শুষ্ক অবস্থা বজায় থাকবে।
রাত ও দিনের তাপমাত্রা মঙ্গলবার পর্যন্ত প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর আগামী ২৪ ঘণ্টায় সামান্য হ্রাসের সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা মূলত অপরিবর্তিত থাকবে। শুক্রবার রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সকাল ও গভীর রাতের সময় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে। বিশেষ করে বুধবার রংপুর অঞ্চলে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, সামগ্রিকভাবে এই পাঁচ দিনে দেশের আবহাওয়া খুব বেশি পরিবর্তিত হওয়ার আশঙ্কা নেই।
মতামত দিন