আবহাওয়া
ছবি: সংগৃহীত

পরবর্তী পাঁচ দিনে দেশে আবহাওয়া থাকবে শুষ্ক, ভোরের কুয়াশার সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আকাশ প্রধানত শুষ্ক থাকবে। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

তবে রাত ও ভোরে দেশের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয় সক্রিয়। এর প্রভাবের কারণে দেশের আবহাওয়া স্থিতিশীল রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে বিদ্যমান স্বাভাবিক লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, যা বাতাসের প্রবাহকে প্রভাবিত করছে।

ঢাকায় সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। উত্তর-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হাওয়া বইছে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে অপরিবর্তিত থাকবে।

আগামী সপ্তাহে তাপমাত্রার হালকা ওঠানামা দেখা দিতে পারে। সোমবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, মঙ্গলবার রাতে সামান্য বেড়ে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বুধবার উভয় সময় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, বৃহস্পতিবার রাতের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা আছে।

শুষ্ক আবহাওয়া ও কুয়াশার কারণে নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

মতামত দিন