দেশের ১৩ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে, আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস।
বাংলাদেশে চলমান শৈত্যপ্রবাহ কিছুটা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত একটি নিম্নচাপ শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে গুরুত্বহীন লঘুচাপে পরিণত হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এই অবস্থার কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকবে। দিনের তাপমাত্রাও তুলনামূলকভাবে অপরিবর্তিত থাকবে।
শৈত্যপ্রবাহ বর্তমানে রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা এবং রংপুর বিভাগের ৮ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
মতামত দিন