আবহাওয়া
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে হিমেল শীতের তীব্রতা, তাপমাত্রা তিন দিনের রেকর্ডে নেমে গেলো।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয়ের পাদদেশের কাছাকাছি এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে। ঘন কুয়াশা ও কনকনে হাওয়ার কারণে জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তেঁতুলিয়া উপজেলার মানুষ সবচেয়ে বেশি শীতের প্রভাবে কষ্টে রয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে গেছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন। টানা তিনদিন ধরে এ জেলায় রেকর্ড নিচ্ছে ন্যূনতম তাপমাত্রা। শনিবার সকালেই ৮.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিন ধরে কুয়াশা ও আংশিক বৃষ্টির কারণে তাপমাত্রা ক্রমেই কমছে, যার ফলশ্রুতিতে শীত আরও তীব্র অনুভূত হচ্ছে।

সকালে জেলার বিভিন্ন মোড়ে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। চায়ের দোকান ও মোড়ে শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন শীতার্তরা। হাসপাতালগুলোতেও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলে শীতের তীব্রতা তুলনামূলক বেশি। তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।

মতামত দিন