বিকেল ৪টার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড়ের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (৬ মে) বিকেল ৪টার মধ্যে ঢাকাসহ ১৩টি জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি গতির ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সকালে অধিদপ্তরের ফেসবুক পেজে প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, ঝড়ের সম্ভাব্য জেলার মধ্যে রয়েছে—ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, যশোর, ফরিদপুর ও নড়াইল।
এছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়া, যশোর, কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, দিনের তাপমাত্রা রংপুর ও রাজশাহী বিভাগে সামান্য কমতে পারে, তবে দেশের অন্যান্য অংশে তা অল্প বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

মতামত দিন