আবহাওয়া
ছবি: সংগৃহীত

জানুয়ারিতে দেশের ওপর বয়ে যেতে পারে পাঁচটি শৈত্যপ্রবাহ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে চলতি জানুয়ারি মাসে পাঁচটি শৈত্যপ্রবাহের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। চলমান শীতের পরিস্থিতি আরও তীব্র হতে পারে এবং দিন-রাতের তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের বিশেষ বার্তায় বলা হয়েছে, এই মাসে ২-৩টি মৃদু থেকে মাঝারি (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ এবং ১-২টি মাঝারি থেকে তীব্র (৪-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ দেশের ওপর বয়ে যেতে পারে। এই সময় সাধারণত দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিক সীমার মধ্যে থাকবে।

বার্তায় আরও জানানো হয়েছে, জানুয়ারির মাঝামাঝি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-নালা ও সমতলাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বেড়ে যেতে পারে।

জানুয়ারিতে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। দেশের প্রধান নদ-নদীগুলোর পানি প্রবাহও স্বাভাবিক থাকবে।

মতামত দিন