আবহাওয়া
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে তীব্র শীত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

নিজেস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বনিম্ন হিসেবে ধরা হয়েছে। এ কুয়াশা ও শীতের মিলিত প্রভাবে জেলার জনজীবন প্রায় স্থবির।

সকাল থেকে ঘন কুয়াশায় শহরের সড়ক-রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে, যানবাহন চলাচলের জন্য ড্রাইভারদের হেডলাইট জ্বালাতে হচ্ছে। আবহাওয়ার দাপটে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের চলাচলে কষ্ট হচ্ছে। এ অবস্থায় কৃষির কাজও ব্যাহত হয়েছে, বিশেষ করে বোরো ধান রোপণের কাজে।

জেলায় বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ, আর দৃশ্যমানতা প্রায় ২০০ মিটার পর্যন্ত সীমিত। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিনে শৈত্যপ্রবাহ কিছুটা কমলেও শীত এখনও বিরাজ করতে পারে।

এই তীব্র শীতের কারণে ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কষ্ট তীব্র আকার ধারণ করেছে। শীতজনিত শ্বাসকষ্ট ও অন্যান্য অসুস্থতা জেলাজুড়ে প্রকট আকারে দেখা যাচ্ছে।

মতামত দিন