আবহাওয়া
ছবি: সংগৃহীত

শীত নিয়ে আরও বড় দুঃসংবাদ,শৈত্যপ্রবাহ প্রবাহিত হবে আরও কিছুদিন ধরে।

নিজেস্ব প্রতিবেদক:

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, এটি কিছুদিন ধরে দেশের বেশ কয়েকটি এলাকায় বজায় থাকতে পারে।

দেশের আকাশ কিছুটা মেঘলা থাকলেও অধিকাংশ স্থানে আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্তও থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌযান এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন দেখা দিতে পারে।

শৈত্যপ্রবাহ বিশেষভাবে অনুভূত হচ্ছে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জসহ খুলনা ও বরিশাল বিভাগের এলাকায়। রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কুয়াশার কারণে শীত অনুভূত হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয় বিরাজ করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে এবং এটি উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আজ সকালেই গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

মতামত দিন