আবহাওয়া
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে শীতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড।

নিজেস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় তীব্র শীতের প্রভাব পড়েছে, যেখানে মঙ্গলবার সকালেই তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এমন ঠাণ্ডা আরও এক-দু’দিন থাকবে।

স্থানীয়রা জানিয়েছেন, দিনের বেলা প্রচণ্ড শীত না থাকলেও রাতের তাপমাত্রা কমে কনকনে ঠাণ্ডা সৃষ্টি করছে। হাওরের সবজি চাষিরা সতর্ক করেছেন, এই তাপমাত্রা দীর্ঘস্থায়ী হলে ফুলদায়ক ফসলের মুকুল ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ফলন কমে যেতে পারে।

নিকলী উপজেলার সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক আক্তার ফারুক জানান,নদী এবং স্থলভাগের কারণে রাতে তাপমাত্রা দ্রুত নেমে যাচ্ছে। তিনি আরও জানান, ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত নিকলী সারা দেশের মধ্যে সবচেয়ে ঠাণ্ডা এলাকা হিসেবে রেকর্ড হয়েছে।

মতামত দিন