ঢাকায় আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত।
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ আকাশে কিছুটা মেঘ থাকতে পারে। দিনের বেলায় তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, উত্তর কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিমাপ অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে, গতকাল রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ৪০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাতের কোনো তথ্য পাওয়া যায়নি।
মতামত দিন