আবহাওয়া
ছবি: সংগৃহীত

শীতের তীব্রতা বৃদ্ধি, ঢাকাসহ দেশের বেশিরভাগ জেলায় তাপমাত্রা কম।

নিজেস্ব প্রতিবেদক:

শীতের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে এসেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের অধিকাংশ জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ আশপাশের এলাকায় আজ আরও কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি দেশের কিছু এলাকায় আগামী ২ থেকে ৩ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন