আবহাওয়া
ছবি: সংগৃহীত

পৌষের শুরুর কুয়াশা ও তীব্র শীতের প্রভাব ছড়াচ্ছে কুড়িগ্রাম ও যশোরে তাপমাত্রা ১২ ডিগ্রিতে।

নিজেস্ব প্রতিবেদক:

পৌষ মাসের প্রথম দফায় দেশজুড়ে কুয়াশার তীব্রতা বেড়ে গেছে। উত্তরাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল পর্যন্ত হিমেল হাওয়ার প্রভাব অনুভূত হচ্ছে।

রোববার (২১ ডিসেম্বর) দিনভর কুড়িগ্রামে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা উষ্ণ থাকলেও সন্ধ্যার পর হঠাৎ করে শীত অনুভূত বেড়ে যায়।

রাত নামার সঙ্গে সঙ্গে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা ঘিরে ধরে। আকাশ মেঘলা থাকায় দিনের বেলায় সূর্য কখনও–কখনও দেখা মিললেও বেশি সময় উষ্ণতা অনুভূত হয় না। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একইভাবে যশোরে তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমেছে।

স্থানীয়রা জানাচ্ছেন, শিশুরা এবং বয়স্কদের মধ্যে ঠাণ্ডাজনিত অসুস্থতার ঝুঁকি বেড়ে গেছে। দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্রের চাহিদাও ক্রমেই বাড়ছে, তবে পর্যাপ্ত সহায়তা এখনও পৌঁছায়নি। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকালও দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। শীতাজনিত রোগের প্রকোপও বাড়তে পারে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদের উপর।

মতামত দিন