আবহাওয়া
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে তীব্র শীতের প্রভাব, তাপমাত্রা ৯ ডিগ্রির কোঠায়।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া অঞ্চলে ছয় দিনের বেশি সময় ধরে শীত প্রবলভাবে অনুভূত হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এর আগের দিন সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

অঞ্চলের মানুষ সকাল-বিকেল ও রাতে শীতের তীব্রতায় কাঁপছেন। ঝলমলে রোদ দেখা দিলেও দিনবেলার তাপমাত্রা তেমন বাড়ছে না। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা হঠাৎ বেড়ে যাওয়া শীতে কষ্টে দিন কাটাচ্ছেন।

শীতের তীব্রতার কারণে স্থানীয় হাসপাতালগুলোর বহির্বিভাগে শীতজনিত রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছেন। গুরুতর অসুস্থ রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তবে দৈনিক চিকিৎসা নিচ্ছে বিপুলসংখ্যক মানুষ।

তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান,“ছয় দিন ধরে তাপমাত্রা প্রায় একই অবস্থায় রয়েছে। সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে।” এর ফলে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এবং সাধারণ মানুষের শীতের সমস্যা অব্যাহত থাকবে।

মতামত দিন