আবহাওয়া
ছবি: সংগৃহীত

বজ্রসহ বৃষ্টি শুধু শীতলতা নয়, হতে পারে বিপদের বার্তাও।

ঢাকাসহ দেশের আট বিভাগেই দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১ মে) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরবর্তী ২৪ ঘণ্টার (২ মে সন্ধ্যা ৬টা থেকে) পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার প্রবণতা দেখা যাবে বলে জানানো হয়েছে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার বাঘাবাড়ীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মতামত দিন