দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও উত্তরদিকে, সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। ভোরে এটি শ্রীলঙ্কার কাছাকাছি সাগর এলাকা অতিক্রম করে তামিলনাড়ু উপকূলসংলগ্ন অঞ্চলে অবস্থান নেয়।
রোববার (৩০ নভেম্বর) সকালের সর্বশেষ অবস্থান জানিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়—সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি
-
চট্টগ্রাম বন্দর থেকে ১৭৭৫ কিমি দক্ষিণ-পশ্চিমে,
-
কক্সবাজার থেকে ১৭৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে,
-
মোংলা থেকে ১৬৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে,
-
পায়রা থেকে ১৬৪৫ কিমি দক্ষিণ-পশ্চিমে ছিল।
ঘূর্ণিঝড়টি আরও উত্তরের দিকে সরতে পারে বলেও ধারণা দেওয়া হয়েছে।
বিভাগের বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে এখন বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে। ঘূর্ণিঝড়ের চারপাশে সাগর উত্তাল হয়ে আছে এবং ঢেউয়ের উচ্চতা বাড়ছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যাওয়ার কড়া নির্দেশ দেয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নিকটবর্তী নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।
মতামত দিন