আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, চার বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে শ্রীলঙ্কা উপকূলের ওপর অবস্থান নেওয়া ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ধীরে ধীরে আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার সর্বশেষ অবস্থায় দেখা যায়—

  • চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ১৯৪০ কিলোমিটার দূরে,

  • কক্সবাজার থেকে ১৮৮৫ কিলোমিটার দূরে,

  • মোংলা ও পায়রা সমুদ্রবন্দর দুটির থেকে প্রায় ১৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ঘূর্ণিঝড়টির কেন্দ্র অবস্থান করছে।

বিশেষ বিজ্ঞপ্তি-৬ অনুযায়ী, কেন্দ্র থেকে ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাস ঘণ্টায় ৬২ কিলোমিটার বেগে বইছে, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে। ফলে কেন্দ্রের সন্নিকটে সমুদ্র অতি উত্তাল রূপ নিয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—এই চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন