বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা জারি।
মালাক্কা প্রণালী ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করা ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে।
সংস্থার বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, সকাল ৯টার সময় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ২০৩৫ কিমি, কক্সবাজার থেকে ১৯৭৫ কিমি, মোংলা থেকে ১৯৪৫ কিমি এবং পায়রা থেকে ১৯৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে।
নিম্নচাপ কেন্দ্রের চারপাশে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি, যা দমকা হাওয়ায় ৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে সমুদ্রও উত্তাল অবস্থায় আছে।
মতামত দিন