আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

নিজেস্ব প্রতিবেদক:

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাধারণত পরিষ্কার থাকতে পারে। দিনের তাপমাত্রা গতকালের মত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সকালে ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা হতে পারে না। বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

রেকর্ড অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৪ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

একই পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে মূলত শুষ্ক থাকবে। দেশের বিভিন্ন অঞ্চলে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মতামত দিন