আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপ এখন ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের রিপোর্টে বলা হয়েছে, নিম্নচাপটি বর্তমানে ৬.৬° উত্তর অক্ষাংশ ও ৮২.২° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। আজ সকাল ৯টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১৯৭৫ কিমি, মোংলা থেকে ১৯৪৫ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। লঘুচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।

ঘনীভূত নিম্নচাপ কেন্দ্রের চারপাশে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই অঞ্চলের সমুদ্র উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দিয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন